নিজস্ব প্রতিবেদক
তাপস মেয়র পদে থাকার যোগ্য নন: সাঈদ খোকন
সংগৃহীত ছবি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মেয়র থাকার যোগ্য নন বলে মন্তব্য করেছেন সংস্থাটির সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকন।
আজ (শনিবার) দুপুরে রাজধানীর হাইকোটস্থ কদম ফোয়ারার সামনে আয়োজিত এক মাববন্ধনে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, তাপস দক্ষিণ সিটি করপোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে স্থানান্তরিত করেছেন এবং এই শত শত কোটি টাকা বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানে বিনিয়োগ করার মাধ্যমে কোটি কোটি টাকা লাভ হিসেবে গ্রহণ করেছেন এবং করছেন। অপরদিকে অর্থের অভাবে করপোরেশনের গরিব কর্মচারীরা মাসের পর মাস বেতন পাচ্ছেন না। সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে।
এ ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মেয়র তাপস সিটি করপোরেশন আইন ২০০৯, ২য় ভাগের ২য় অধ্যায়ের অনুচ্ছেদ ৯ (২) (জ) অনুযায়ী মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।
তিনি বলেন, দুর্নীতি মুক্ত প্রশাসন গড়া গলাবাজী করছেন তাপস। প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে হলে আগে রাঘব বোয়ালদের ধরতে হবে তারপর চুনোপুটি। আগে নিজে দুর্নীতিমুক্ত হয়ে দুর্নীতিমুক্ত করার কথা বলুন।
অবৈধভাবে দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে জানিয়ে সাঈদ খোকন ডিএসসিসির এই কার্যক্রমকে ধিক্কার জানান।
এ সময় যাদের দোকান অন্যায়ভাবে উচ্ছেদ করা হয়েছে প্রধানমন্ত্রীর কাছে তাদের জন্য সাহায্যের আবেদন করেছেন সাবেক এই মেয়র।
দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এ পরিচালিত উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























