আবহাওয়া ডেস্ক
মঙ্গলবার থেকে যেসব অঞ্চলে বইতে পারে শৈত্যপ্রবাহ
ফাইল ছবি
উত্তর-পশ্চিমাঞ্চলের বায়ুর প্রভাবে আগামী মঙ্গলবার অথবা বুধবার থেকে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
এ ব্যাপারে আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ‘১৩ বা ১৪ জানুয়ারির দিকে শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা আছে। বিশেষ করে যশোর, সাতক্ষীরা, রংপুর ও রাজশাহী বিভাগ- এসব অঞ্চলে হতে পারে। মানে উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
আগামী ৭২ ঘণ্টার (৩ দিন) আবহাওয়ার অবস্থা সম্পর্কে নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, এই সময়ের শেষের দিকে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথায় মাঝারী থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বদলগাছীতে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























