নিজস্ব প্রতিবেদক
করোনায় একদিনে মারা গেলেন আরও ২২ জন
ফাইল ছবি
করোনাভাইরাসে দেশে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬৯২ জন।
গত বছরের ৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছিল। এর দশ দিন অর্থাৎ ১৮ মার্চ ভাইরাসটির সংক্রমণে প্রথম মৃত্যু হয়েছিল।
দেশে মোট মৃত্যু দাঁড়াল ৭ হাজার ৭৫৬ জনে। মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৫ লাখ ২১ হাজার ৩৮২ জনে।
শনিবার (৯ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ সকল তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় ১৮১টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৫২৩টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৯০৮টি নমুনা পরীক্ষা করা হয়
দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৮৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৬ হাজার ৬৪ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত ২২ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব তিনজন এবং ৬০ ষাটোর্ধ্ব ১৭ জন রয়েছেন। বিভাগীয় হিসেবে গত ২৪ ঘণ্টায় মৃত ২২ জনের মধ্যে ঢাকায় ১৭ জন, চট্টগ্রামে দুজন, রাজশাহীতে দুজন এবং ময়মনসিংহে একজন রয়েছেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























