ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৪, ৯ জানুয়ারি ২০২১
আপডেট: ১৭:০০, ৯ জানুয়ারি ২০২১

রাজশাহীতে চাকা ফেটে দুর্ঘটনার কবলে প্রশিক্ষণ বিমান

ফাইল ছবি

ফাইল ছবি

রাজশাহীতে শাহ মখদুম বিমানবন্দরে অবতরণের সময় চাকা ফেটে দুর্ঘটনার কবলে পড়েছে প্রশিক্ষণ বিমান। 

আজ (শনিবার) ৩টা ৬ মিনিটের দিকে গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান ( মডেল নং- S2AFK)  অবতরণের সময় হার্ডল্যান্ডিং এর কারণে এ দুর্ঘটনায় পতিত হয়। 

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণে রাজশাহী বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে বন্ধ আছে। রানওয়ে ক্লিয়ার হলে পুনরায় বিমান চলাচল শুরু হবে।

জানা গেছে, অবতরণের সময় প্রশিক্ষণ বিমানের চাকা ভেঙে যায়। প্রশিক্ষণ বিমানের আরোহী দুই জন গ্যালাক্সি ফ্লাইং একাডেমির চিফ ইন্সট্রাক্টর ক্যাপ্টেন মশিউর রহমান ও একজন প্রশিক্ষণার্থী অক্ষত আছেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়