নিজস্ব প্রতিবেদক
‘ইমাম সাহেবরা সমাজকে আরো সুন্দর করতে পারেন’
সংগৃহীত ছবি
‘ইমাম সাহেবরা হচ্ছেন সমাজের দর্পণ’ উল্লেখ করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক বলেছেন, সমাজের মানুষ আপনাদের মান্য করেন। আপনারাই পারেন সমাজকে জাগ্রত করতে, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করে সমাজকে আরো সুন্দর করতে পারেন।
আজ (শনিবার) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তার অবদান’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন আরএমপি কমিশনার মো. আবু কালাম সিদ্দিক। এতে সভাপতিত্ব করেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক ফারুক আহম্মেদ।
মো. আবু কালাম সিদ্দিক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শিতা ও বিচক্ষণতার কারণে আজ আমরা স্বাধীনতা অর্জন করেছি। বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্নকে বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।
পুলিশ কমিশনার বলেন, আমি যখন বিভিন্ন জেলায় পুলিশ সুপার হিসেবে কাজ করেছি তখন সকল ইমাম সাহেবদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। ইমাম সাহেবরা হচ্ছেন সমাজের দর্পণ।
তিনি বলেন, এই সমাজকে অপরাধ মুক্ত করতে আমাদের সবার কর্তব্য আছে। আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
মো. আবু কালাম সিদ্দিক বলেন, বঙ্গবন্ধু সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য অনন্য অবদান রেখেছেন। সংবিধানে সকল নাগরিক ও সকল ধর্মের মানুষকে সমধিকার নিশ্চিত করেছেন। জাতির পিতা সারাজীবন বাঙালি জাতির জন্য ত্যাগ স্বীকার করেছেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























