ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

আইনিউজ প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৩, ৯ জানুয়ারি ২০২১

অ্যাপসে নিবন্ধন করে দেওয়া হবে করোনার ভ্যাকসিন

অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করে প্রত্যেককে ভ্যাকসিন নিতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। 

তিনি বলেছেন, করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে অনলাইনে তালিকা চূড়ান্ত পর্যায়ে। সেই সঙ্গে অ্যাপস তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ে। 

শনিবার (০৯ জানুয়ারি) বিএমএ ভবনে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘কভিড-১৯ টিকা ব্যবস্থাপনা ক্লোন প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা জানান ফ্লোরা।

এসময় সেব্রিনা ফ্লোরা বলেন, ‘অ্যাপসটির মাধ্যমে ভ্যাকসিন গ্রহণের সময় জানিয়ে দেয়া হবে।’ 

‘ভ্যাকসিন কীভাবে দেয়া হবে এবং কারা পাবেন সে বিষয় নিয়ে কাজ চলছে। ভ্যাকসিন দেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়া হলে কীভাবে ম্যানেজ করা হবে তা নিয়েও কাজ করা হচ্ছে।’ বলছিলেন সেব্রিনা ফ্লোরা।

উল্লেখ্য, ইতোমধ্যেই ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে করোনা ভ্যাকসিন পেতে ত্রিপক্ষীয় চুক্তি করেছে বাংলাদেশ। আগামী ফেব্রুয়ারিতে প্রথম ধাপে ভ্যাকসিন পাওয়ার আশা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরইমধ্যে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়