ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩০, ৯ জানুয়ারি ২০২১

মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৬ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, আগামী ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

মন্ত্রী বলেন, আগের তালিকায় ভুলক্রমে যারা আওতাভুক্ত নন -তাদের নাম এসেছে। আবার যাদের নাম আওতাভুক্ত হওয়ার কথা তাদের নাম বাদ পড়েছে। সেজন্য আমরা তালিকা প্রকাশের কাজ ৩ সপ্তাহ পিছিয়ে দিয়েছি, এ মাসের ২৮ তারিখে সেটা হবে। কারো নাম ভুলভাবে বাদ গেলে তিনি যদি সেটি আমাদের নজরে আনেন, তবে তা সংশোধন করবো। 

শনিবার (৯ জানুয়ারি) সিটি করপোরেশনের কড্ডা এলাকায় সামিট গ্রুপের পৃষ্ঠপোষকতায় কালাকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভবন উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। 

মোজাম্মেল আরো বলেন, কারো ব্যাপারে যদি তদন্তাধীন থাকে, সেই তদন্ত নিস্পত্তির পর তারা যদি মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হন-তবে তারা  সংযুক্ত হবেন। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়