নিজস্ব প্রতিবেদক
দেশে ফিরেছেন হুতি বিদ্রোহীদের হাতে আটক ৫ বাংলাদেশি
সংগৃহীত ছবি
দেশে ফিরেছেন ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হাতে আটক পাঁচ বাংলাদেশি নাবিক।
এরা হলেন, মোহাম্মদ আবু তৈয়ব, রহিম উদ্দিন, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আলাউদ্দিন ও মোহাম্মদ আলমগীর। পাঁচজনের বাড়িই চট্টগ্রামে।
দেশে ফিরে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং তাদের ফিরিয়ে আনার জন্য সরকারসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন।
আজ (রবিবার) সকাল সাড়ে ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তারা দেশে ফেরেন।
বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তায় তাদের জরুরি সহায়তা দেয় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।
ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসান জানান, এ বছরের ১৩ ফেব্রুয়ারি ওমান থেকে সৌদি আরবে যাচ্ছিল তিনটি জাহাজ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে একটি জাহাজ ইয়েমেন সাগরে ডুবে যায়। বাকি ২টি জাহাজের মাধ্যমে প্রাণে রক্ষা পেয়ে তারা ইয়েমেনের বন্দরে নেমে আশ্রয় প্রার্থনা করলে হুতিরা তাদের আটক করে।
পরে দেশে থাকা তাদের পরিবারের সদস্যরা জুনে তাদের উদ্ধারের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে আবেদন করে। বিষয়টি নিয়ে এ বছরের জুলাইয়ে বেসরকারি একটি টেলিভিশনে সংবাদ প্রচারিত হয়। পরে আটক বাংলাদেশিরা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সঙ্গে নিয়মিত যোগাযোগ শুরু করে। ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিষয়টি সম্পরর্কে অবহিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তারা বিষয়টি কুয়েত, ওমান ও জর্ডানের বাংলাদেশ দূতাবাসকে অবহিত করে তাদের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেয়।
এই পাঁচ বাংলাদেশিদের সঙ্গে ভারতীয় ১৪ জন নাবিকও বন্দি ছিলেন। ভারত সরকারও এ ব্যাপারে উদ্যোগী হয়। ২৮ নভেম্বর হুতি বন্দিরা তাদের মুক্তি দিলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওওম) হেফাজতে নেওয়া হয়। সেখান থেকে শনিবার তাদের ঢাকা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। ইয়েমেন থেকে দুবাই হয়ে বিজি ৪৮ ফ্লাইটে তারা রবিবার সকালে ঢাকায় ফিরে আসে।
এর আগে ২৫ ডিসেম্বর পাকিস্তানের জেল থেকে দেশে ফেরেন আরো আট বাংলাদেশি।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























