ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৭, ১০ জানুয়ারি ২০২১
আপডেট: ১৬:০০, ১০ জানুয়ারি ২০২১

দেশে একদিনে ২৫ মৃত্যু, নতুন শনাক্ত ১০৭১

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসে দেশে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৭১ জন।  

রোববার (১০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ সকল তথ্য পাওয়া গেছে। 

দেশে মোট মৃত্যু দাঁড়াল ৭ হাজার ৭৮১ জনে। মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৫ লাখ ২২ হাজার ৪৫৩ জনে।  ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৯২০ টি। 

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৬ হাজার ৮০১ জন।   

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সাত লাখ ২৭ হাজার মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ১২ হাজার ৪৩৭ জন।

আইনিউজ/এসডিপি  

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়