ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৬, ১০ জানুয়ারি ২০২১

মেয়র তাপস-খোকনের বক্তব্য সরকারের দুর্নীতির চিত্র: ফখরুল

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক মেয়র সাঈদ খোকনের পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের কথায় বর্তমান সরকারের দুর্নীতির পুরো চিত্র উঠে এসেছে। 

আজ (রবিবার) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ওবায়দুল কাদেরের ভাইয়ের বক্তব্য এবং মেয়র তাপস ও খোকনের পাল্টাপাল্টি বক্তব্যে সরকারের চেহারা জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে। এক যুগ ক্ষমতা দখল করে আওয়ামী লীগ যে লুটপাট চালিয়েছে, সেটি সামনে এসেছে দলটির নেতাদের সাম্প্রতিক বক্তব্যে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযোগ গঠন ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আগামী বুধবার সারা দেশে জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ-মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এই মামলা ও অভিযোগ গঠন বিএনপিকে নেতৃত্বশূন্য করার চেষ্টা বলে জানান মির্জা ফখরুল।  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সভায় মির্জা ফখরুল ছাড়াও উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়