নিজস্ব প্রতিবেদক
কম্বল পাঠাতে চেয়ে আবারো ভারতীয় হাইকমিশনারকে গণস্বাস্থ্যের চিঠি
সংগৃহীত ছবি
শীতার্ত কৃষকদের জন্য দিল্লিতে কম্বল পাঠাতে চেয়ে ভারতীয় হাইকমিশনকে আবারো চিঠি দিয়েছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর হাতে গড়া প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র।
আজ (রবিবার) দুপুরে রাজধানীর বারিধারায় অবস্থতি ভারতের হাইকমিশনে ওই চিঠি পৌঁছে দেন গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।
ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বরাবর লেখা ওই চিঠিতে বলা হয়— কম্বল পাঠাতে চেয়ে আবারো ভারতীয় হাইকমিশনারকে গণস্বাস্থ্যের চিঠি গত ২৪ ডিসেম্বর দিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য কম্বল পাঠাতে চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু সেই চিঠির কোনো জবাব এখনো পাওয়া যায়নি। তাই পুনঃরায় চিঠি দিতে হলো। আমরা অত্যন্ত ব্যথিত যে, শীতে এরইমধ্যে ৪৪ জন কৃষক মারা গেছে।
এর আগে, গত ২৪ ডিসেম্বর পাঠানো চিঠিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী লেখেন— ‘পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে উদার সহযোগিতার জন্য আমরা ভারতের জনগণের কাছে কৃতজ্ঞ। আমরা জানতে পেরেছি নয়াদিল্লিতে বর্তমানে তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে নেমে গেছে। ফলে ৩৭ জন কৃষক সম্প্রতি মারা গেছে। স্বাধীনতা যুদ্ধে সহযোগিতার কৃতজ্ঞতা স্বরুপ নয়াদিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য বাংলাদেশের গ্রামীণ তাঁতীদের হাতে তৈরি ২০০০ কম্বল দিতে চাই। সুবিধাজনক তারিখে আমাদের আন্তরিক উপহার গ্রহণ করলে কৃতার্থ হব।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























