নিজস্ব প্রতিবেদক
আর মাত্র ১৩ দিন পরেই দেশে আসছে করোনার টিকা!
মহামারী করোনার টিকা নিয়ে অন্যান্য দেশের মতো তোরজোড় শুরু করেছে বাংলাদেশও। ইতোমধ্যে ৩ কোটি টিকার জন্য ভারতের সাথে চুক্তি সম্পন্ন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এবার তারা দিয়েছে নতুন খবর। আর মাত্র ১৩ দিন পর অর্থাৎ আগামী ২৬ জানুয়ারি দেশে টিকা আসছে বলে জানিয়েছেন অধিদপ্তরের পরিচালক (টিকাদান) ডা. শামুসুল হক।
রোববার (১০ জানুয়ারি) জাতীয় একটি দৈনিককে তিনি জানান, ‘আগামী ২৬ জানুয়ারির মধ্যে দেশে করোনার টিকা আসবে।’
তিনি আরও জানান, ‘আজই (রোববার) জানানো হয়েছে ২০ থেকে ২৫ জানুয়ারির মধ্যে টিকা আসবে। সেটা হয়তো ২৬ তারিখে ফিক্সড হতে পারে মন্ত্রণালয় থেকে।’
জানা গেছে, ভারতের সেরাম ইন্সটিটিউট উৎপাদিত অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা ‘কোভিশিল্ড’ দেশে আসবে দেশিয় প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে। প্রথম পর্যায়ে ৬০ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে। এর মধ্যে ৫০ লাখ সরকারিভাবে এবং ১০ লাখ ডোজ বেক্সিমকোর নিজস্ব ব্যবস্থাপনায় প্রাইভেট মার্কেটিংয়ের জন্য।
এদিকে টিকা কবে আসছে, তা আনুষ্ঠানিকভাবে জানা যেতে পারে আজ। সোমবার বিকেল ৪টায় ভ্যাকসিন ইস্যু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর খুরশিদ আলম ব্রিফিং করবেন।
এর আগে গত ৯ জানুয়ারি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘চীন ও রাশিয়া আমাদেরকে ভ্যাকসিন দিতে চাচ্ছে। তবে আমরা সব দরজা খোলা রেখেছি। ফাইজার কোম্পানি আমাদেরকে কিছু ভ্যাকসিন বিনামূল্যে দেবে, যা প্রায় চার লাখ মানুষকে দেয়া হবে।’
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























