ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৪, ১১ জানুয়ারি ২০২১

ভাষার মাসে হচ্ছে না প্রাণের বইমেলা

বইমেলা। ফাইল ছবি

বইমেলা। ফাইল ছবি

করোনাভাইরাস পরিস্থিতির কথা মাথায় রেখে ভাষার মাস ফেব্রুয়ারিতে হচ্ছে না বাঙালির প্রাণের বইমেলা। রোববার রাতে এ তথ্য জানান বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনার কারণে মার্চেও মেলার আয়োজন সম্ভব হবে কি-না এ বিষয়েও কিছু জানাতে পারেননি তিনি।

হাবীবুল্লাহ সিরাজী বলেন, রোববার সংস্কৃতি মন্ত্রণালয় বাংলা একাডেমিকে জানিয়েছে- ফেব্রুয়ারিতে মেলার আয়োজন সম্ভব নয়। কবে নাগাদ মেলার আয়োজন করা হবে সে বিষয়েও কিছু জানায়নি মন্ত্রণালয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া অগ্রিম কিছুই বলা সম্ভব না। তবে এখন পর্যন্ত সিদ্ধান্ত- ফেব্রুয়ারিতে মেলা হচ্ছে না।

গত ডিসেম্বরে মেলা না করার সিদ্ধান্ত জানানোর সময় বাংলা একাডেমির পক্ষ থেকে ভার্চুয়াল মেলা করা যায় কিনা সেই প্রস্তাব ভাবা হচ্ছিল। সে বিষয়টি তুলে মহাপরিচালক আবারও বলেন, আমরা ভার্চুয়ালি করব কিনা, সেটা এখনও সিদ্ধান্ত নিইনি। বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়