নিজস্ব প্রতিবেদক
সাঈদ খোকনের বিরুদ্ধে ২ মামলা
ফাইল ছবি
মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দুটি মামলা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
আজ (সোমবার) দুপুরে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে মামলা দুটি করা হয়।
এর মধ্যে একটি মামলার বাদী কাজী আনিসুর রহমান। অপর মামলাটির বাদী অ্যাডভোকেট মো. সারোয়ার আলম।
এর আগে সকালে রাজধানীর মানিকনগর এলাকার স্লুইসগেট ও পাম্প হাউস পরিদর্শনে গিয়ে সাঈদ খোকনের বক্তব্যকে মানহানিকর উল্লেখ করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার কথা বলেন তাপস। এর কয়েক ঘণ্টা পরেই মামলার আবেদন করলেন ডিএসসিসি মেয়র।
গত শনিবার দুপুরে রাজধানীতে এক মানববন্ধনে বর্তমান মেয়র শেখ তাপসের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন সাবেক মেয়র সাঈদ খোকন। পর দিন রোববার এক কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সাঈদ খোকনের এ বক্তব্যকে ব্যক্তিগত অভিমত বলে মন্তব্য করেন মেয়র তাপস। আজ আবার সাঈদ খোকনের বক্তব্য নিয়ে বলেন তিনি।
তাপস বলেন, দুর্নীতির অভিযোগ নিয়ে সাবেক মেয়র সাঈদ খোকনের বক্তব্য মানহানিকর। আমি তার বক্তব্য শুনে অবাক হয়েছি।তিনি নিজে চুনোপুঁটি দুর্নীতিবাজ হিসেবে স্বীকার করেছেন। আর আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন। আমার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশ্যই এটি মানহানিকর হয়েছে। আমি এ ব্যাপারে ব্যবস্থা অবশ্যই নিতে পারি।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























