নিজস্ব প্রতিবেদক
সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হবে: পানিসম্পদ উপমন্ত্রী
এনামুল হক শামীম
পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, এমন একটা সময় আসবে যখন দেশে কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না। সব সরকারি করা হবে। ধাপে ধাপে আমরা এগুচ্ছি।
আজ (সোমবার) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, বিএনপি-জামায়াতের আমলে দিনের পর দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতো। আমাদের চারবারের মেয়াদে কোনো শিক্ষা প্রতিষ্ঠান একদিনের জন্য বন্ধ হয়নি।
‘এই সরকারের আমলে সাড়ে ৪ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। প্রত্যকটি উপজেলায় একটি করে কলেজ ও হাইস্কুল জাতীয়করণ করা হয়েছে।’
তিনি বলেন, মানুষ বিশ্বাস করে—শেখ হাসিনার হাতে দেশ আর পেছাবে না। বাংলাদেশ একমাত্র শেখ হাসিনার হাতেই নিরাপদ, আর কারো হাতে নয়।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে তিনি বলেন, বিরল নেতা ছিলেন তিনি, কারাগারে থেকেও তার (বঙ্গবন্ধু) নেতৃত্বে, তার নাম নিয়ে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন, দেশকে স্বাধীন করেছেন। তার আদর্শ সবাইকে ধরে রাখতে হবে।
সভাপতির বক্তব্য দেন স্বাশিপের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলম। আরো বক্তব্য দেন স্বাশিপের নেতাকর্মীরা।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























