নিজস্ব প্রতিবেদক
যে কোনো সময় আমার জীবন বিপন্ন হতে পারে: আবদুল কাদের
সংগৃহীত ছবি
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জা বলেছেন, কোম্পানীগঞ্জে আজকে অস্ত্রের ঝনঝনানি চলছে। যে কোনো সময় আমার জীবন বিপন্ন হতে পারে। আমি আপনাদের কবর দেখিয়ে দিয়েছি– আমাকে সেখানে কবর দেবেন। যদি মারা যাই হাশরের ময়দানে দেখা হবে।
এ সময় চামচারা শেখ হাসিনার সব অর্জন ধ্বংস করে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
আজ (সোমবার) বসুরহাট পৌরসভা নির্বাচন সামনে রেখে রুপালি চত্বরে ব্যবসায়ীদের আয়োজনে এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।
যে কোনো সময় জীবন বিপন্ন হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন বসুরহাট পৌর নির্বাচনে এই মেয়র প্রার্থী বলেছেন, ফেনীতে একজন উপজেলা চেয়ারম্যানকে প্রকাশ্যে গুলি করে পেট্রল ঢেলে নির্মমভাবে গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়েছে। দুঃখজনক আজও বিচার হয়নি।
নোয়াখালীর জেলা প্রশাসককে অভিযুক্ত করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বলেন, একজন এমপির নামযুক্ত মাস্ক কীভাবে আপনি পরেন। আপনি তো নিরপক্ষ লোক নন।
এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, ব্যবসায়ী গোলাম শরীফ চৌধুরী পিপল, আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান প্রমুখ।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























