নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:৪৭, ১১ জানুয়ারি ২০২১
২৫ জানুয়ারির মধ্যে দেশে আসছে ভ্যাকসিন
সংগৃহীত ছবি
দেশে আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে করোনাভাইরাসের ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন অধিদফতরের মহাপরিচালক প্রফেসর এবিএম খুরশিদ আলম।
আজ (সোমবার) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে করোনার ভ্যাকসিন বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
এবিএম খুরশিদ আলম বলেন, ভ্যাকসিন আসার দুদিন পর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওয়্যার হাউজ থেকে তা দেশের বিভিন্ন জেলায় পাঠানো হবে।
ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার এই টিকা আনছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।
গত নভেম্বরের প্রথম সপ্তাহে ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশ সরকার ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ত্রিপক্ষীয় চুক্তি হয়। সেরামের কাছ থেকে টিকা এনে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেবে বেক্সিমকো।
এদিকে সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রেস ব্রিফিং করবেন। সেখানে টিকা–সংক্রান্ত তথ্য তুলে ধরা হতে পারে।
এর আগে নাজমুল হাসান জানিয়েছিলেন, ইতিমধ্যে করোনার টিকা পরিবহনের জন্য সাতটি গাড়ি আমদানি করা হয়েছে। এ ছাড়া বিশেষায়িত কুল বাক্স আনা হবে। ঢাকায় একটি কেন্দ্রীয় গুদাম তৈরি করা হয়েছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























