নিজস্ব প্রতিবেদক
জানা গেল বাংলাদেশকে কত টাকা দামে টিকা দিচ্ছে সিরাম
ফাইল ছবি
সিরাম ইন্সটিটিউট অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা ভ্যাকসিন ভারতে বাজারজাত করেছে। তার এই ভ্যাকসিনের তিন কোটি ডোজ বাংলাদেশকেও দেওয়ার ঘোষণা দিয়েছে তারা। তবে সিরাম ইন্সটিটিউট কত দামে সেই ভ্যাকসিন বাংলাদেশের কাছে বিক্রি করছে, তা এতোদিন অজানা ছিল।
জানা গেছে, সিরাম প্রতিডোজ করোনা ভ্যাকসিনের জন্য বাংলাদেশের কাছ থেকে চার ডলার করে নিচ্ছে। আর এই দাম ভারতে ভ্যাকসিনটির দামের চেয়ে ৪৭ শতাংশ বেশি। আজ (মঙ্গলবার) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে অন্তত তিনটি সূত্রে বিষয়টি নিশ্চিত হয়েছে রয়টার্স।
রয়টার্স বলছে, সিরাম ভারতে দুইশ রুপি বা ২.৭২ ডলারে (বাংলাদেশি মুদ্রায় ২৩০.৯৪ টাকা) প্রতিডোজ করোনা ভ্যাকসিন বিক্রি করবে। আর বাংলাদেশর কাছে প্রতিডোজ ভ্যাকসিন বিক্রি করবে ৪ ডলার বা ৩৩৯.৬২ টাকায়।
এর আগে, গত নভেম্বর করোনা ভ্যাকসিনের জন্য ভারতের সিরাম ইন্সটিটিউটের সঙ্গে বাংলাদেশের চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী, সিরাম প্রতি মাসে ৫০ লাখ করে ছয় মাসে বাংলাদেশকে তিন কোটি ডোজ করোনার ভ্যাকসিন বাংলাদেশকে দেবে।
সোমবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, চলতি মাসের ২১ থেকে ২৫ তারিখের মধ্যে সিরামের কোভিশিল্ড ভ্যাকসিন দেশে পৌঁছাবে। আর ফেব্রুয়ারির শুরু থেকে সেই ভ্যাকসিন প্রয়োগ শুরু করা যাবে। প্রথম ধাপে ভ্যাকসিন পাবেন দেশের ৫০ লাখ মানুষ।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























