ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৪, ১২ জানুয়ারি ২০২১

সাঈদ খোকনের বিরুদ্ধে মামলায় আমার সম্পৃক্ততা নেই: তাপস

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দায়ের করা দুই মামলা প্রসঙ্গে বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, অতিউৎসাহী দুই আইনজীবী এই মামলা করেছেন বলে জানতে পেরেছি। এই মামলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।

এ সময় মেয়র তাপস ওই আইনজীবীদেরকে মামলা প্রত্যাহার করার অনুরোধ জানান। 

আজ (মঙ্গলবার) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে সাঁকরাইন (ঘুড়ি) উৎসব উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শেখ তাপস।

ডিএসসিসি মেয়র আরো বলেন, গত ৯ জানুয়ারি সাঈদ খোকন যে বক্তব্য দিয়েছেন তা মানহানিকর হয়েছে বলে প্রতীয়মান হয়। তাই তার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারি, গতকাল আমি সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছিলাম। কিন্তু কে বা কারা আমাকে না জানিয়ে সাঈদ খোকনের বিরুদ্ধে দুটি মামলা করেছেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়