ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪৮, ১২ জানুয়ারি ২০২১

ভরিতে ১৯৮৩ টাকা কমল স্বর্ণের দাম

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের বাজারে ভরিতে এক হাজার ৯৮৩ টাকা কমল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মঙ্গলবার (১২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

করােনার দ্বিতীয় ঢেউ মােকাবিলায় শঙ্কিত বৈশ্বিক অর্থনীতি, ডলার ও তেলের দরপতন, আন্তর্জাতিক ও দেশীয় স্বর্ণবাজারে দরের উত্থান-পতন সত্ত্বেও ব্যবসার অচলাবস্থা কাটাতে ও ভােক্তা সাধারণের কথা চিন্তা করে স্বর্ণের দাম কমানো হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) থেকে কার্যকর হবে স্বর্ণের নতুন দাম।

এর আগে গত ৫ জানুয়ারি স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৯৮৩ টাকা বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। এর এক সপ্তাহ পরই দাম কমে আগের দামে ফিরে গেল স্বর্ণ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম ভরিপ্রতি প্রায় এক হাজার ৯৮৩ টাকা কমানো হলো। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে।

নতুন দাম অনুযায়ী, ১৩ জানুয়ারি থেকে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৯৮৩ টাকা ক‌মিয়ে নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার ৬৬৭ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ৬৯ হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬০ হাজার ৭৬৯ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫০ হাজার ৪৪৭ টাকা নির্ধারণ করা হ‌য়ে‌ছে।

স্বর্ণের দাম কমলেও রুপার পূর্বনির্ধা‌রিত দাম বহাল রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হ‌য়েছে।

এদিকে মঙ্গলবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ ৭৪ হাজার ৬৫০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৭১ হাজার ৫০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬২ হাজার ৭৫২ টাকায় বিক্রি হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়