আইনিউজ প্রতিবেদক
আপডেট: ১০:১৭, ১৩ জানুয়ারি ২০২১
৫৬ পৌরসভা নির্বাচন
আজ চূড়ান্ত হবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী
চতুর্থ ধাপে দেশের ৫৬টি পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী বাছাই করতে আজ দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠক ডেকেছে আওয়ামী লীগ।
বুধবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টায় গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১২ জানুয়ারি) এ তথ্য জানানো হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে সংশ্নিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে এই ৫৬টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























