ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫৪, ১৩ জানুয়ারি ২০২১
আপডেট: ১১:৫৪, ১৩ জানুয়ারি ২০২১

প্রশান্ত মহাসাগরে ৮ বাংলাদেশিসহ জাহাজ ডুবার আশঙ্কা

ছবি: মিখাইল ভয়েটেনকো

ছবি: মিখাইল ভয়েটেনকো

প্রশান্ত মহাসাগরে একটি মালবোঝাই জাহাজ ডুবে যাওয়ার শঙ্কায় পড়েছে। যেখানে ১৮ চীনা নাগরিকের পাশাপাশি ৮ জন বাংলাদেশি নাবিকও রয়েছেন বলে জানা গেছে।

রাশিয়ার পেশাদার মার্চেন্ট মেরিন নেভিগেটর মিখাইল ভয়েটেনকো দেশের জাতীয় দৈনিকের এক প্রতিবেদককে জাহাজটি বিপদে পড়ার খবর দেন।

মিখাইল ভয়েটেনকো বুধবার (১৩ জানুয়ারি) সকালে জানিয়েছেন, ফিলিপাইন দ্বীপপুঞ্জের পূর্ব-পশ্চিমের প্রশান্ত মহাসাগর এলাকার জাপান জলসীমাকায় বণিক জাহাজটি দুর্ঘটনার শিকার হয়।

জাপানের স্থানীয় সময় ভোর পৌনে চারটার দিকে নাবিকেরা সাহায্য চেয়ে সংকেত পাঠান।

মিখাইল এই খবর দেয়ার পর নাবিকদের সর্বশেষ অবস্থা জানতে দূতাবাসসহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও তথ্য পাওয়া যায়নি। কিছু তথ্য পাওয়া গেছে রয়টার্সের জাপানিজ সংস্করণে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৮ বাংলাদেশিসহ ২২ নাবিক একটি লাইফবোটে জাহাজ থেকে নেমে পড়েছেন। জাপানিজ কোস্ট গার্ডের জাহাজ দুর্ঘটনাস্থলে রওনা হয়েছে।

জাপানি ভাষায় লেখা রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি কাঠ নিয়ে চীন থেকে পাপুয়া নিউগিনির দিকে যাচ্ছিল।

কীভাবে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়লো, সেটি এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। পানামায় নিবন্ধিত জাহাজটি ১৯৮৪ সালে তৈরি হয়।

সূত্র: দেশ রুপান্তর

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়