ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৭, ১৩ জানুয়ারি ২০২১
আপডেট: ১৫:৩৭, ১৩ জানুয়ারি ২০২১

গুলশানে আরব আমিরাত ভিসা সেন্টারে এসি বিস্ফোরণ, নিহত ১

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর গুলশানের আরব আমিরাত ভিসা সেন্টারে এসি বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এঘটনায় আরো ৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ (বুধবার) দুপুরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় এসি কন্ট্রোল রুমে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বিস্ফোরণের পরপরই সেখানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে পৌঁছায়। পাঠানো হয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিটও। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গুলশান ২ এর ৯৩ নম্বর রোডের ৬ নম্বর (বাসা) ইম্পেরিয়াল ফিনান্সিয়ালের ১৪তলা ভবনের নিচতলায় আরব আমিরাত অ্যাম্বাসির ভেতরে বিকট শব্দে কাচের জানালা ভেঙে যায়। এ সময় এসি কন্ট্রোল রুমে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকিটুকু তদন্ত সাপেক্ষে বলা যাবে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়