নিজস্ব প্রতিবেদক
টিকা আমদানির নামে লুটপাটের প্রস্তুতি নেওয়া হয়েছে: ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
করোনার টিকা আমদানির মধ্য দিয়ে লুটপাটের আরেক উৎসব চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বেশি দামে করোনার টিকা কিনে সরকার নতুন লুটপাট শুরু করেছে।
আজ (বুধবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ অভিযোগ করেন মির্জা ফখরুল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।
বিএনপি মহাসচিব বলেন, এ দেশে আইনের শাসন নেই। দেশে ডাকাতির রাজত্ব প্রতিষ্ঠা করা হয়েছে। কোভিড-১৯ পরিস্থিতিতেও রাষ্ট্রের টাকা মেরেছে। এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সুপরিকল্পিত ভাবে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে।
বর্তমান সরকার বিএনপি নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ভয় পায় জানিয়ে ফখরুল বলেন, এজন্য তারা বিভিন্ন সময় মিথ্যা মামলা দেয়। মিথ্যা মামলা দিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমন করা যাবে না। বাংলাদেশের মানুষ সংগ্রামী। তারা সংগ্রাম করে দেশে ফের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুন্নবী খান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের সঞ্চালনায় সমাবেশে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























