নিজস্ব প্রতিবেদক
শৈত্যপ্রবাহ শুরু, কাটবে কবে?
ফাইল ছবি
দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জায়গায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এটি আরো অনেক এলাকায় ছড়িয়ে পড়তে পারে। শৈত্যপ্রবাহ তীব্রতা পেয়ে তাপমাত্রা ৬ ডিগ্রিতে নামতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শৈত্যপ্রবাহটি আজ বুধবার সন্ধ্যা নাগাদ দেশের আরো অনেক এলাকায় ছড়িয়ে পড়তে পারে। এটি আরো তীব্রতা পেয়ে, অর্থাৎ তাপমাত্রা আরো কমে মাঝারি শৈত্যপ্রবাহে পরিণত হতে পারে। আরো দুই থেকে তিন দিন এটি স্থায়ী হতে পারে।
আবহাওয়াবিদেরা বলছেন, কালকের মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে আসতে পারে। রাজধানীসহ দেশের বেশির ভাগ স্থানে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে আসতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহটি আজও একই এলাকা দিয়ে বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা আরো কমতে পারে। আজ আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, শৈত্যপ্রবাহটি পাবনা, নওগাঁ, দিনাজপুর, সৈয়দপুর ও কুড়িগ্রাম অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁর বদলগাছীতে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ কক্সবাজারে ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























