নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে গাছের সঙ্গে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ছবি
রাজধানীর মতিঝিল এলাকার টিঅ্যান্ডটি কলোনির পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত (২২) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ (বুধবার) বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।
তিনি জানান, আজ সকালের দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরো বলেন, টিঅ্যান্ডটি কলোনির দেয়ালের বাইরের একটি গাছের সঙ্গে জিন্সের প্যান্ট দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় যুবককে দেখতে পাওয়া যায়। আইনি প্রক্রিয়া শেষে ঘটনাস্থল থেকে মৃতদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার নাম-পরিচয় পাওয়া যায়নি।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃত যুবকের পরনে ছিল জিন্সের প্যান্ট আর ফুলহাতা টি-শার্ট।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























