আইনিউজ প্রতিবেদক
এবার থেকে ঘরে বসেই মোবাইলে ভাতা পাবেন সুবিধাভোগীরা
সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাসমূহ জিটুপি (গভর্নমেন্ট টু পাবলিক) পদ্ধতিতে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রক্রিয়ার ফলে ঘরে বসেই মোবাইলে ভাতা পাবেন সুবিধাভোগীরা।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে তিনি এ কার্যক্রমের শুভ সূচনা ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী এ সময় সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় সঠিক মানুষদের কাছে ভাতা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।
এর পর চাঁদপুর, পিরোজপুরসহ চারটি জেলা থেকে সুবিধাভোগীরা ভিডিও কনফারেন্সে যোগ নিজেদের অভিজ্ঞতার কথা জানান। তারা এ কার্যক্রমের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
এ সময সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাসমূহ জিটুপি পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগীর নিকট প্রেরণের জন্য মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান হিসেবে ‘নগদ’ ও ‘বিকাশ’-কে নির্বাচনের কথা জানানো হয়।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























