ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৪, ১৪ জানুয়ারি ২০২১

চতুর্থ ধাপে ৫৬ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী যারা

ফাইল ছবি

ফাইল ছবি

চতুর্থ ধাপে অনুষ্ঠিত দেশের ৫৬টি পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। বুধবার গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এক বৈঠকে এসব প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়।

বৈঠক শেষে রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় মেয়র প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।

মনোনয়ন প্রাপ্তরা হলেন- ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও পৌরসভায় আঞ্জুমান আরা বেগম ও রাণীশংকৈলে মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট জেলার লালমনিরহাট পৌরসভায় মোফাজ্জল হোসেন ও পাটগ্রামে রাশেদুল ইসলাম সুইট, জয়পুরহাটের আক্কেলপুরে শহীদুল আলম চৌধুরী, কালাইয়ে রাবেয়া সুলতানা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সৈয়দ মনিরুল ইসলাম, রাজশাহীর নওহাটায় হাফিজুর রহমান হাফিজ, গোদাগাড়ীতে অয়েজ উদ্দিন বিশ্বাস, তানোরে ইমরুল হক ও তাহেরপুরে আবুল কালাম আজাদ, নাটোরের বড়াইগ্রামে মাজেদুল বারী নয়ন ও নাটোর পৌরসভায় উমা চৌধুরী, চুয়াডাঙ্গার জীবননগরে রফিকুল ইসলাম ও আলমডাঙ্গায় হাসান কাদির গনু, যশোরের চৌগাছায় নূর উদ্দীন আল-মামুন ও বাঘারপাড়ায় কামরুজ্জামান, বাগেরহাট জেলার বাগেরহাট পৌরসভায় খাঁন হাবিবুর রহমান, সাতক্ষীরা জেলার সাতক্ষীরা পৌরসভায় শেখ নাসেরুল হক, পটুয়াখালীর কলাপাড়ায় বিপুল চন্দ্র হাওলাদার, বরিশালের মুলাদীতে শফিকউজ্জামান ও বানারীপাড়ায় সুভাস চন্দ্র শীল, টাঙ্গাইলের গোপালপুরে রকিবুল হক ছানা ও কালিহাতীতে মোহাম্মদ নুরন্নবী, কিশোরগঞ্জের বাজিতপুরে আনোয়ার হোসেন, হোসেনপুরে আ. কাইয়ুম (খোকন) ও করিমগঞ্জে মুসলেহ উদ্দিন, মুন্সিগঞ্জের মিরকাদিমে আবদুস ছালাম।

নরসিংদী জেলার নরসিংদী পৌরসভায় আশরাফ হোসেন সরকার ও মাধবদীতে মোশাররফ হোসেন, রাজবাড়ীর গোয়ালন্দে নজরুল ইসলাম ও রাজবাড়ী পৌরসভায় মহম্মদ আলী চৌধুরী, ফরিদপুরের নগরকান্দায় নিমাই চন্দ্র সরকার, মাদারীপুরের কালকিনিতে এসএম হানিফ, শরীয়তপুরের ডামুড্যায় কামাল উদ্দিন আহমদ, জামালপুরের মেলান্দহে শফিক জাহেদী রবিন, শেরপুর জেলার শেরপুর পৌরসভায় গোলাম মোহাম্মদ কিবরিয়া ও শ্রীবরদীতে মোহাম্মদ আলী লাল মিয়া।

ময়মনসিংহের ফুলপুরে শশধর সেন, নেত্রকোনা জেলার নেত্রকোনা পৌরসভায় নজরুল ইসলাম খান, সিলেটের কানাইঘাটে লুৎফুর রহমান, হবিগঞ্জের চুনারুঘাটে মোহাম্মদ সাইফুল আলম, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তাকজিল খলিফা, কুমিল্লার হোমনায় নজরুল ইসলাম ও দাউদকান্দিতে নাইম ইউসুফ, চাঁদপুরের কচুয়ায় নাজমুল আলম ও ফরিদগঞ্জে আবুল খায়ের পাটওয়ারী, ফেনীর পরশুরামে নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী, নোয়াখালীর চাটখিলে নিজাম উদ্দিন, সোনাইমুড়িতে নুরুল হক চৌধুরী, লক্ষ্মীপুরের রামগতিতে এম মেজবাহ উদ্দিন, চট্টগ্রামের সাতকানিয়ায় মোহাম্মদ জোবায়ের, পটিয়ায় আইয়ুব বাবুল, চন্দনাইশে মাহবুবুল আলম, খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শামছুল হক, রাঙ্গামাটি জেলার রাঙ্গামাটি পৌরসভায় আকবর হোসেন চৌধুরী এবং বান্দরবান জেলার বান্দরবান পৌরসভায় মোহাম্মদ ইসলাম বেবী।

উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি এই ৫৬ পৌরসভায় অনুষ্ঠিত হবে নির্বাচন। তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল শুরু হবে ১৭ জানুয়ারি।  বাছাই ১৯ জানুয়ারি। প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি।   

এর আগে প্রথম ধাপের তফসিলের ২৫টি পৌরসভায় ইভিএমে ভোট হবে ২৮ ডিসেম্বর।   দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভায় নির্বাচন হবে ১৬ জানুয়ারি। আর তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়