জয়পুরহাট সংবাদদাতা
ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার দায়ে ৪২ বছরের কারাদণ্ড
প্রতীকী চিত্র
জয়পুরহাটের সদর উপজেলায় কিশোরী ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অপরাধে আসামিকে ৪২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ (বৃহস্পতিবার) দুপুরে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. রুস্তম আলী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি মাসুদ রানা পলাতক রয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ৩০ জুন কিশোরীকে ধর্ষণ করেন মাসুদ। ধর্ষণের ঘটনার জেরে একদিন পর ২ জুলাই নিজ ঘরে বিষপানে আত্মহত্যা করে ওই কিশোরী।
পরদিন এ ব্যাপারে কিশোরীর বাবা বাদি হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করলে ওই বছরের ১৮ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়।
মামলার শুনানী শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আসামিকে ৪২ বছরের যাবজ্জীন কারাদণ্ডের আদেশ দেন।
মামলায় আসামিপক্ষের কোনো আইনজীবি ছিলেন না। রাষ্ট্রপক্ষের আইনজীবি নৃপেন্দ্রনাথ মন্ডল এসব তথ্য নিশ্চিত করেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























