ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৯, ১৪ জানুয়ারি ২০২১
আপডেট: ১৮:২৩, ১৪ জানুয়ারি ২০২১

দেশেই তৈরি হবে বিমান

ফাইল ছবি

ফাইল ছবি

এ বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে বাংলাদেশ।  বিগত ৫০ বছরে শিল্পায়নের সিঁড়িতে উঠে অনেকটাই বদলে গেছে দেশের চিত্র। বিশ্বে বাংলাদেশকে এখন উন্নয়নের অনুকরণীয় মডেল হিসেবে দেখা হয়। তারই ধারাবাহিকতায় ভবিষ্যতে দেশেই বিমান তৈরি হবে বলে বিশ্বাস রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বিতরণ উদ্বোধন কার্যক্রমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এভিয়েশন ও এরোস্পেস ইউনিভার্সিটি হলে দেশের চিত্র পাল্টে যাবে। তখন দেশেই তৈরি হবে বিমান।

প্রধানমন্ত্রী বলেন, লালমনিরহাট ও কুড়িগ্রাম— এসব এলাকা এক সময় খুবই অবহেলিত ছিল এ কারণে লালমনিরহাটে এভিয়েশন ও এরোস্পেস ইউনিভার্সিটি তৈরি হচ্ছে। এই একটি প্রতিষ্ঠানকে ঘিরে আরও ভালো ভালো প্রতিষ্ঠান গড়ে উঠবে বলে তিনি আশা করেন। শুধু তাই নয় এ বিষয়ে সৌদি আরবের সাথে আগে ও চুক্তি হয়েছে। এই কার্যক্রমে যুক্ত থাকবে দেশের লালমনিরহাটেই গড়ে উঠা দেশের প্রথম বঙ্গবন্ধু এভিয়েশন ও এরোস্পেস ইউনিভার্সিটি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, লালমনিরহাট বাংলাদেশের একটি বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত হয়। এটি আকাশ বিজ্ঞান প্রকৌশল সম্পর্কিত বাংলাদেশের প্রথম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়টি ঢাকার আশকোনায় ১১ একর জমির ওপর অস্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়। স্থায়ী ক্যাম্পাস লালমনিরহাটে স্থাপন করা হবে ।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমগুলো হলো- স্নাতক (সম্মান), বিএসসি ইন এভিয়েশন (ফ্লাইং), বিএসসি ইন এভিয়েশন অপারেশন ম্যানেজমেন্ট, বিএসসি ইন এভিয়েশন সায়েন্স (এয়ার স্পেস এন্ড ট্রাফিক ম্যানেজমেন্ট), বিএসসি ইন এয়ারপোর্ট ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন আরো নটিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন এভিয়েশন সেফটি এন্ড সিকিউরিটি, বিএসসি ইন এয়ারক্রাফট ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ম্যাকানিকাল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইনফরমেশন এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর ইন সোশ্যাল সায়েন্স। 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়