ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৪, ১৫ জানুয়ারি ২০২১

করোনায় মৃত পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান

সংগৃহীত

সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো. ছিদ্দিকুর রহমানের পরিবারকে দুই লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের পক্ষে পরিবারটির হাতে এই আর্থিক অনুদান তুলে দেন উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঞাঁ। এ সময় অতিরিক্ত উপ-কমিশনার (ওয়েলফেয়ার এন্ড স্পোর্টস) উপস্থিত ছিলেন।

এর আগেও করোনাভাইরাসে মারা যাওয়া ডিএমপির অন্যান্য সদস্যদের পরিবারকেও কমিশনারের পক্ষ থেকে আর্থিক অনুদান দেয়া হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়