ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৬, ১৫ জানুয়ারি ২০২১

দেশে করোনা কাড়ল আরও ১৩ জনের প্রাণ

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাস দেশে আরও ১৩ জনের প্রাণ কেড়েছে। একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭৬২ জন।     

শুক্রবার (১৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ সকল তথ্য পাওয়া গেছে।  

দেশে মোট মৃত্যু দাঁড়াল ৭ হাজার ৮৬২ জনে। মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৫ লাখ ২৬ হাজার ৪৮৫ জনে।  

করোনা শনাক্তে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৬৭৮ টি।   

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭১ হাজার ১২৩ জন।    

এদিকে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় সাত লাখ ৪৯ হাজার মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ১৫ হাজার ৪২২ জন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়