নিজস্ব প্রতিবেদক
চতুর্থ ধাপে ৫২ পৌরসভায় বিএনপির প্রার্থী যারা
ফাইল ছবি
চতুর্থ ধাপে অনুষ্ঠিত নির্বাচনে ৫২ পৌরসভায় দলীয় মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার সন্ধ্যা ৭টায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা মনোনয়ন পেয়েছেন তাদের দলীয় প্রত্যয়নপত্র নিম্নলিখিত সময় অনুযায়ী রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারনের কার্যালয় থেকে দেওয়া হবে। চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগ ১৬ জানুয়ারি বেলা ১১টায়। রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগ ১৬ জানুয়ারি দুপুর ১২টায়। ঢাকা ও ময়মনসিংহ বিভাগ ১৬ জানুয়ারি দুপুর ২টায়।
যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন- ঠাকুরগাঁও সদর শরিফুল ইসলাম শরিফ, রানীশংকইল মো. মাহমুদুননবী, লালমনিরহাট সদর মোশারফ হোসেন রানা, পাটগ্রাম এ কে এম মোস্তাফা সালাউজ্জামান ওপেল, জয়পুরহাটের আক্কেলপুর মো. আলমগীর চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মো. ওজিউল ইসলাম, রাজশাহীর নওহাটা শেখ মো. মকবুল হোসেন, গোদাগাড়ী মো. গোলাম কিবরিয়া, তানোর মো. মিজানুর রহমান মিজান, তাহেরপুর আবু নাঈম মো. সামসুর রহমান (মিন্টু), নাটোরের বড়াইগ্রাম মো. ইসাহাক আলী, নাটোর সদর মো. জিল্লুর রহমান খান চৌধুরী, চুয়াডাঙ্গার জীবননগর মোহা. শাহাজাহান কবীর, আলমডাঙ্গা মীর মহিউদ্দিন, যশোরের চৌগাছা মো. আব্দুল হালিম বাঘারপাড়া মো. আব্দুল হাই মনা, বাগেরহাট সদর মো. সাইদ নিয়াজ হোসেন, সাতক্ষীরা সদর মো. তাজকিন আহমেদ, পটুয়াখালীর কলাপাড়া হুমায়ুন কবির, বরিশালের মুলাদী মো. আল মামুন, বানারীপাড়া মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, টাঙ্গাইলের গোপালপুর খন্দকার জাহাঙ্গীর আলম, কালিহাতী আলী আকবর, জামালপুরের মেলান্দহ মো. মনোয়ার হোসেন, শেরপুর সদর এ বি এম মামুনুর রশিদ পলাশ, শ্রীবরদী মো. আব্দুল হাকিম, নেত্রকোনা সদর আব্দুল্লাহ্ আল মামুন খান, কিশোরগঞ্জের বাজিতপুর মো. এহেসান কুফিয়া, হোসেনপুর মুহাম্মদ মাহবুবুর রহমান, করিমগঞ্জ আব্দুল্লাহ আল মাসুদ সুমন, মুন্সীগঞ্জের মিরকাদিম মিজানুর রহমান, নরসিংদী সদর মো. হারুন আর রশিদ, মাধবদী মো. আনোয়ার হোসেন, ফরিদপুরের নগরকান্দা মো. আলিমুজ্জামান মিয়া, মাদারীপুরের কালকিনি মো. কামাল হোসেন, শরীয়তপুরের ডামুড্যা মো. নাজমুল হক সবুজ মিয়া, সিলেটের কানাইঘাট মো. শরিফুল হক, হবিগঞ্জের চুনারুঘাট মো. নাজিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মো. জয়নাল আবেদীন আব্দু, কুমিল্লার হোমনা মো. আ. লতিফ, দাউদকান্দি নূর মো. সেলিম সরকার, চাঁদপুরের কচুয়া মো. হুমায়ুন কবির প্রধান, ফরিদগঞ্জ মো. ইমাম হোসেন, নোয়াখালীর চাটখিল মোস্তফা কামাল, সোনাইমুড়ি মো. মোতাহের হোসেন, লক্ষ্মীপুরের রামগতি সাহেদ আলী পুটু, চট্টগ্রামের সাতকানিয়ায় এ জেড এম মঈনুল হক চৌধুরী, পটিয়া মো. নুরুল ইসলাম চন্দনাইশ মাহবুবুল আলম চৌধুরী, খাগড়াছড়ির মাটিরাঙ্গা মো. শাহজালাল (কাজল), রাঙামাটি সদর মোহাম্মদ মামুনুর রশিদ বান্দরবান সদর মোহাম্মদ জাবেদ রেজা।
উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি এই ৫৬ পৌরসভায় অনুষ্ঠিত হবে নির্বাচন। তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল শুরু হবে ১৭ জানুয়ারি। বাছাই ১৯ জানুয়ারি। প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি।
এর আগে প্রথম ধাপের তফসিলের ২৫টি পৌরসভায় ইভিএমে ভোট হবে ২৮ ডিসেম্বর। দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভায় নির্বাচন হবে ১৬ জানুয়ারি। আর তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























