নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থান নিশ্চিত করবেন প্রতিষ্ঠান প্রধানরা
ফাইল ছবি
করোনাভাইরাস পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরেক দফা বাড়ানো হয়েছে। এদিকে ছুটিকালীন সময়ে শিক্ষার্থীদের নিজ নিজ বাসস্থানে অবস্থান নিশ্চিত করতে প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে বাসস্থানে অবস্থান করে নিজ নিজ পাঠ্যবই অধ্যয়ন করে, সে বিষয়টি অভিভাবকের মাধ্যমে প্রধান শিক্ষককে নিশ্চিত করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি স্থানীয় প্রশাসন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ল ৩০ জানুয়ারি পর্যন্ত
এছাড়া বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক সময়ে সময়ে জারিকৃত নির্দেশনা ও অনুশাসনসমূহ শিক্ষার্থীদের মেনে চলতেও বলা হয়েছে।
এদিকে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় শিক্ষার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























