ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৩, ১৬ জানুয়ারি ২০২১

পৌরসভা নির্বাচনেও ভোট ডাকাতি চলছে: খন্দকার মোশাররফ

ড. খন্দকার মোশাররফ হোসেন

ড. খন্দকার মোশাররফ হোসেন

পৌরসভা নির্বাচনেও ভোট ডাকাতি চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য. ড. খন্দকার মোশাররফ হোসেন। 

তিনি বলেন, এই নির্বাচনে কোনো কেন্দ্রে আমাদের এজেন্ট দিতে দেয়নি। আগের রাতেই  আমাদের নেতাকর্মীদের বাড়ি ছাড়া করেছে প্রশাসনের সহযোগিতায় সরকারের ক্যাডার বাহিনী। 

তিনি আরো বলেন, ইভিএমে যেখানেই ভোট দিক, পড়ে একটি প্রতীকে। নির্বাচনী প্রক্রিয়াকে সম্পূর্ণ ধ্বংস করেছে বর্তমান সরকার।

দ্বিতীয় ধাপে আজ শনিবার ৬০টি পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়