ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৬, ১৬ জানুয়ারি ২০২১
আপডেট: ১৬:৫৬, ১৬ জানুয়ারি ২০২১

রাজধানীর তেজগাঁওয়ে ওয়ার্কশপে আগুন, দগ্ধ ৮

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর তেজগাঁওয়ে একটি ওয়ার্কশপে প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে ওই ওয়ার্কশপের আট কর্মচারী দগ্ধ হয়েছেন। এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ (শনিবার) বিকেল শোয়া চারটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। 

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার শীল বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এলপিজি ভার্সন ওয়ারকশপ নামের গ্যারেজে একটি প্রাইভেট কারের এলপিজি পরিবর্তন করার জন্য আসে। গাড়িটির এলপিজি পরিবর্তনের সময় গ্যাস লিক হয়ে সামান্য আগুন গাড়িতে ছড়িয়ে যায়। 

ওসি বলেন, এতে ওই গাড়ির চালক, মেকানিক ও গ্যারেজে কাজ করতো এমন আটজন দগ্ধ হয়েছে। সঙ্গে সঙ্গে তাদেরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়