ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৮, ১৬ জানুয়ারি ২০২১

শৈত্যপ্রবাহের বিস্তার বেড়েছে, কমেছে তাপমাত্রাও

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে বিভিন্ন অঞ্চলে চলমান শৈত্যপ্রবাহের এলাকার বিস্তার আরো বিস্তৃতি পেয়েছে। সেইসঙ্গে বেড়েছে শীতের তীব্রতাও। 

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উত্তরাঞ্চলের দিকে তাপমাত্রা একটু বাড়লেও উত্তর-পশ্চিমের বাতাসের কারণে শীতের অনুভূতি বেশি অনুভূত হচ্ছে। সঙ্গে কুয়াশাও অনেক বেশি। ঢাকাসহ বড় শহরগুলোয় তাপমাত্রা কমে গেছে ২-৩ ডিগ্রি সেলসিয়াস। এই আবহাওয়া আরো কয়েকদিন থাকতে পারে। সপ্তাহের শেষে এসে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

রাজশাহী,  পাবনা, নওগাঁ, বদলগাছি ও চুয়াডাঙ্গা অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানায়।

আজ (শনিবার) দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৭.৯। এ হিসেবে তাপমাত্রা কিছুটা বাড়লেও বিভাগীয় শহরগুলো বিশেষ করে রাজধানীতে তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রির মতো। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় তাপমাত্রা ১৩.৬,  ময়মনসিংহে ১১. ৫, চট্টগ্রামে ১৪ এবং সিলেটে ১২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে রাজশাহী আর রংপুরে তাপমাত্রা কিছুটা বেড়েছে।  রাজশাহীতে ১০.৬, রংপুরে  ১১, খুলনায় ১২. ৬ এবং বরিশালে ১০. ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়