নিজস্ব প্রতিবেদক
‘এই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না’
ফাইল ছবি
দেশে দ্বিতীয় ধাপে আজ পৌরসভা নির্বাচনের কয়েকটি ভোটকন্দ্র ঘুরে দেখে ‘এই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না’ বলে তার পর্যবেক্ষণ তুলে ধরেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
তিনি আজ (শনিবার) সাভার পৌরসভার তিনটি ভোটকেন্দ্রের ১৮টি বুথ পরিদর্শন করে সাংবাদিকদের পাঠানো লিখিত বিবৃতিতে তার পর্যবেক্ষণের কথা জানান।
বেলা ১টা পর্যন্ত যে তথ্য পেয়েছেন তাতে তিনি বলেন, সেসব ভোটকেন্দ্রে ৭৩১১ জন ভোটারের মধ্যে ১২৩২ জন ভোট প্রদান করেছন। তিনটি বুথে আমি তিন জন বিরোধী দলীয় প্রার্থীর পোলিং এজেন্ট দেখতে পাই কিন্তু অন্য কোথাও এজেন্ট ছিলেন না। এছাড়া সাভার পৌর এলাকায় আমি বিরোধীদলীয় প্রার্থীর কোনো পোস্টার দেখতে পাইনি।
এসব তথ্য তুলে ধরে মাহবুব তালুকদার বলেছেন, এমতাবস্থায়, এই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না। যেকোনো নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তা সিদ্ধ হয় না।
পৌরসভা নির্বাচনে সহিংসতা ক্রমাগত বেড়ে চলছে বলে স্বীকার করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তন না হলে এই সহিংসতা বন্ধ করা সম্ভব নয়।
সহিংসতার ঘটনায় নির্বাচন কমিশন এককভাবে দায়ী নয় বলে মনে করেন তিনি। মাহবুব তালুকদার বলেন, তবে নির্বাচন কমিশন এ দায় এড়াতে পারে না।
নির্বাচন প্রক্রিয়া পরিবর্তনে সবার ঐক্যমত প্রয়োজন জানিয়ে তিনি বলেন, পৌরসভার নির্বাচনে ক্রমাগত সহিংসতা বেড়ে চলেছে। সহিংসতা ও নির্বাচন একসঙ্গে চলতে পারে না। নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তন না হলে এই সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। এ বিষয়ে সবার ঐকমত্য আবশ্যক। যে কোনো নির্বাচনের চেয়ে মানুষের জীবন অনেক বেশি মূল্যবান বলেও উল্লেখ করেন ইসি মাহবুব।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























