নিজস্ব প্রতিবেদক
বিশ্বে সামরিক শক্তিতে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ
ফাইল ছবি
বিশ্বে সামরিক শক্তিতে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের অবস্থান ৪৫তম।
গ্লোবাল ফায়ার পাওয়ার (জেএফপি) এর ২০২১ সালের সামরিক শক্তি র্যাংকিংয়ের তালিকায় এ তথ্য উঠে এসেছে।
তালিকায় দেখা গেছে, প্রতিবারের মতো এ বছরও সামরিক শক্তিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে আছে রাশিয়া। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে চীন ও ভারত।
সামরিক শক্তিতে পাকিস্তানের অবস্থান ১০ম। অপর প্রতিবেশী দেশ মিয়ানমারের অবস্থান ৩৮তম।
এছাড়া সংযুক্ত আরব আমিরাত ৩৬তম। সামরিক শক্তিতে সর্বশেষ ১৩৮তম অবস্থানে আছে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান।
বিশ্বের ১৩৮টি দেশের ওপর পঞ্চাশটিরও বেশি মাপকাঠির ভিত্তিতে গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি) নামের আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘২০২১ : মিলিটারি স্ট্রেন্থ র্যাংকিং’ তৈরি করেছে। এতে বাংলাদেশের শক্তিসূচক ০.৭৪৯৭।
জিএফপি জানায়, তালিকার ক্ষেত্রে একটি দেশের সামরিক সরঞ্জামের সংখ্যার পাশাপাশি বৈচিত্র্যপূর্ণ সামরিক সরঞ্জাম রয়েছে কিনা, তাও বিবেচনায় নেওয়া হয়।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























