নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কমিশন সরকারের নির্দেশনায় কাজ করে: রিজভী
সংগৃহীত ছবি
বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ, সরকারের নির্দেশনায় কাজ করে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই কমিশন শেখ হাসিনার রাবার স্টাম্প হিসেবে কাজ করছে।
আজ (শনিবার) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
দেশের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে রিজভী নিজ জেলায় এই সংবাদ সম্মেলন ডাকেন।
রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা তার মনের মতো লোক নিয়োগ করে নির্বাচন কমিশন গঠন করেছেন।
নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাবার স্টাম্প উল্লেখ করে রিজভী বলেন, অবৈধ ফলাফলকে বৈধতা দেবার জন্য সিল মোহর হিসেবে কাজ করছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনকে দিয়ে ভোটের তফসিল ঘোষণা করা হয়। বর্তমান পরিস্থিতিতে বংলাদেশের নির্বাচনী ব্যবস্থা মুমূর্ষ অবস্থায় পরিণত হয়েছে।
তিনি আরো বলেন, একটি নির্বাচন হয় ঠিকই, তফসিল হয় ঠিকই, কিন্তু কে জিতবেন তা নির্ধারণ হয় প্রধানমন্ত্রীর বাসা থেকে। সেখান থেকে যে তালিকা হয় সেই তালিকাকে এম নুরুল হুদা প্রকাশ করেন। এখানে সুষ্ঠু ভোট ও জনগণ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করবেন সেই পরিস্থিতি এখন বাংলাদেশ থেকে নিরুদ্দেশ।
রিজভী বলেন, দ্বিতীয় দফা অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের অধিকাংশ পৌরসভায় সরকারি দল ও প্রশাসন এক হয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি ও মিথ্যা মামলা দিয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছে। ভোট কেন্দ্র থেকে ধানের শীষের পক্ষের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। নেতাকর্মীদের কোথাও দাঁড়াতে দেয়া হচ্ছে না। এই হলো বর্তমান সরকারের নির্বাচনী ব্যবস্থা।
কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সাথে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজার রহমান, শফিকুল ইসলাম বেবু, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ প্রমুখ।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























