দিনাজপুর সংবাদদাতা
প্রকাশিত: ১৯:৩৭, ১৬ জানুয়ারি ২০২১
বীরগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী
ফাইল ছবি
দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র মোবাইল প্রতীকের মোশাররফ হোসেন বাবুল বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩ হাজার ৯৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের নূর ইসলাম নূর পেয়েছেন ৩ হাজার ৯৪৬ ভোট।
এছাড়া নির্বাচনে জগ প্রতীকে সাবেক মেয়র (জামায়াত নেতা) মোহাম্মদ হানিফ পেয়েছেন ২ হাজার ৯০০ ভোট, ধানের শীষ প্রতীকে মোকারম হোসেন পেয়েছেন ৯৯৮ ভোট এবং হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহ আলম পেয়েছেন ২৬৬ ভোট।
দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে ৭৮ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বীরগঞ্জ পৌরসভায় মোট ভোটার ১৫ হাজার ৫৪৫ জন। ৯টি কেন্দ্রের ৪৯টি কক্ষে ১২ হাজার ৯৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হয়েছে।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























