সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২২:১০, ১৬ জানুয়ারি ২০২১
নির্বাচিত হয়েই হত্যার শিকার বিএনপি সমর্থিত কাউন্সিলর
সংগৃহীত ছবি
সিরাজগঞ্জে প্রতিপক্ষের সমর্থকদের হামলায় হত্যার শিকার হয়েছেন বিএনপি সমর্থিত বিজয়ী কাউন্সিলর। তার নাম তারিকুল ইসলাম (৪৫)।
আজ (শনিবার) রাত ৮টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
তারিকুল ইসলাম শহরের নতুন ভাঙাবাড়ি মহল্লার আব্দুল কুদ্দুসের ছেলে। পৌরসভার ৬নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ডালিম প্রতীকে তিনি ৮৫ ভোটে জয়লাভ করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে বলেন, সারাদিন ভোট গ্রহণ শেষে গণনা চলছিল। এর মধ্যে নতুন ভাঙাবাড়ি সেন্টারে ভোটে এগিয়ে ছিল তরিকুল ইসলাম খানের ডালিম মার্কা। অপর কেন্দ্রে শহীদগঞ্জে উট প্রতীকের শাহদৎ হোসেন বুদ্দিন ফলাফল আটকে রেখেছে এমন সংবাদে সেই কেন্দ্রে যান তরিকুল ইসলাম। পরে ফলাফল ঘোষণা দিলে ভোটে বিজয়ী হন তরিকুল। ফলাফল নিয়ে দুই প্রার্থীর মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক ফয়সাল আহমেদ জানান, হাসপাতালে নিয়ে আসলে তাকে আমরা মৃত অবস্থায় পাই। তার পেটে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























