আইনিউজ ডেস্ক
আলোচিত মা-ছেলে হত্যা মামলার রায় আজ
রাজধানী ঢাকার কাকরাইলের আলোচিত মা-ছেলে হত্যা মামলার রায় দেয়া হবে আজ। ২০১৭ সালের ১ নভেম্বর নিজ বাসায় গলা কেটে তাদেরকে হত্যা করে দুর্বৃত্তরা।
ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালত রোববার (১৭ জানুয়ারি) দুপুরে এ রায় ঘোষণার কথা রয়েছে। এর আগে গত ১০ জানুয়ারি একই আদালত রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এই তারিখ ধার্য করেন।
তিন বছর আগে ঢাকার কাকরাইলে মা ও ছেলেকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী আব্দুল করিম, তার দ্বিতীয় স্ত্রী মুক্তা ও মুক্তার ভাই জনিকে আসামি করে মামলা করেন নিহত শামসুননাহারের ভাই আশরাফ আলী।
রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপনকালে মামলার তিন আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দাবি করে। আর রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি মর্মে খালাস চেয়েছেন আসামিপক্ষের আইনজীবী।
২০১৮ সালের ১৬ জুলাই ওই তিন জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক (নিরস্ত্র) মো. আলী হোসেন। গত বছর ৩১ জানুয়ারি তিন জনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
উল্লেখ্য, ২০১৭ সালের ১ নভেম্বর সন্ধ্যায় কাকরাইলের পাইওনিয়র গলির ৭৯/১ নম্বর বাসায় শামসুন্নাহার করিম (৪৬) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় ছোট ছেলে শাওন হত্যার ঘটনাটি দেখে ফেলায় তাকেও হত্যা করা হয়।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























