ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৬, ১৭ জানুয়ারি ২০২১

ক্লিনিক্যাল ট্রায়ালের প্রটোকল জমা দিল গ্লোব

ফাইল ছবি

ফাইল ছবি

গ্লোব বায়োটেক তাদের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রটোকল জমা দিয়েছে। 

আজ (রবিবার) বেলা সাড়ে ১২টার দিকে বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি) এ প্রটোকল জমা দেওয়া হয়। এর মাধ্যমে ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের ইথিক্যাল অ্যাপ্রুভাল বা ইথিক্যাল ক্লিয়ারেন্সের জন্য আবেদন করা হলো।

বিষয়টি নিশ্চিত করেছেন গ্লোব বায়োটেকের গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ড. আসিফ মাহমুদ। 

তিনি জানান, গ্লোব বায়োটেকের পক্ষে তাদের সিআরও (ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন) এ প্রটোকল জমা দিয়েছেন।ু

এ ভ্যাকসিনের নাম দেওয়া হয়েছে বঙ্গভ্যাক্স। বাংলাদেশে কোনও ভ্যাকসিনের ফেইজ-১ এর ট্রায়াল হবে, এটা আমাদের জন্য মাইলফলক বলে মন্তব্য করেছেন ড. আসিফ মাহমুদ।

এর আগে গত ২ জুলাই প্রতিষ্ঠানটি দেশে প্রথম ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয়। সেদিন তারা জানায়, গত ৮ মার্চ এই টিকা আবিষ্কারের কাজ শুরু হয়। ৫ অক্টোবর গ্লোব জানায়, তারা সফলভাবে প্রাণীদেহে তাদের ট্রায়াল সম্পন্ন করেছেন। এখন হিউম্যান ট্রায়ালে যাওয়ার জন্য প্রস্তুত।

বিএমআরসির অনুমোদন পেলেই হিউম্যান ট্রায়াল শুরু করা হবে বলেও জানান আসিফ মাহমুদ।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়