ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫২, ১৭ জানুয়ারি ২০২১

নতুন ভোটার ১৪ লাখ ৬৫ হাজার, খসড়া প্রকাশ

ফাইল ছবি

ফাইল ছবি

সারাদেশে হালনাগাদ করা ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া তালিকা অনুযায়ী ২০১৯-২০ বছরের নতুন ভোটার নিবন্ধিত হয়েছেন ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন।

এর মধ্যে নারী ৫ লাখ ৬৩ হাজার ৪৮ জন ও পুরুষ ৯ লাখ ১ হাজার ৯৮৩ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের (হিজড়া) ১৪ জন নতুন ভোটার হয়েছেন।

আজ (রবিবার) আগারগাঁও বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সিনিয়র সচিব বলেন, চূড়ান্ত ভোটার তালিকা ২ মার্চ প্রকাশ করা হবে। এ তালিকা প্রতিটা উপজেলায় থাকবে। কারো তালিকা যদি ভুল আসে, তবে ৩১ জানুয়ারির মধ্যে আবেদন করলে সংশোধন করা হবে। 

মো. আলমগীর বলেন, নতুন খসড়া তালিকা অনুযায়ী ২০২১ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়ালো ১১ কোটি ১২ লাখ ৮৪ হাজার ১৫৮ জন। এর মধ্যে নারী ৫ কোটি ৪৮ লাখ ৯৯ হাজার ২৭০ জন এবং পুরুষ ৫ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫১৩ জন। তৃতীয় লিঙ্গের ৩৭৫ জন। 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়