ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪২, ১৮ জানুয়ারি ২০২১

ঘুষ ও মানি লন্ডারিং: ডিআইজি পার্থের বিরুদ্ধে একজনের সাক্ষ্য

ফাইল ছবি

ফাইল ছবি

ঘুষ গ্রহণ ও মানিলন্ডারিং আইনের মামলায় বরখাস্তকৃত সিলেট কেন্দ্রীয় কারাগারের উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে একজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

আজ (সোমবার) ঢাকার বিশেষ বিচারিক আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মো. সালাউদ্দিন। এরপর আসামি পক্ষের আইনজীবী তাকে জেরা শুরু করেন। তার জেরা শেষ না হওয়ায় আদালত পরবর্তী জেরা ও সাক্ষ্যগ্রহণের জন্য মঙ্গলবার (১৯ জানুয়ারি) দিন ধার্য করেছেন আদালত।

২০২০ সালের ৪ নভেম্বর একই আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে। অভিযোগ গঠনের মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়।

এর আগে, ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা বিচারক কে এম ইমরুল কায়েশ দুদকের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেন। একই সঙ্গে মামলার অভিযোগ শুনানির জন্য ঢাকার বিশেষ বিচারক-১০ আদালতে বদলি করেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ জুলাই কারাগারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ে পার্থ গোপাল বণিককে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে অভিযানে যায় দুদক। ধানমন্ডির ভূতের গলিতে পার্থ গোপালের ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করে দুদক। এর পরেই তাকে আটক করা হয়। পরদিন ২৯ জুলাই দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করে দুদক।

ওইদিনই তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়