আইনিউজ প্রতিবেদক
দেশে প্রথম ভ্যাকসিন নিবেন একজন নার্স
বাংলাদেশে আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে প্রথম দফায় ভ্যাকসিন প্রয়োগ। আর দেশের প্রথম ব্যক্তি হিশেবে ওইদিন করোনার প্রথম টিকা দেয়া হবে একজন নার্সকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতিতে ভ্যাকসিন প্রদান করা হবে তাকে।
এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান শনিবার (২৩ জানুয়ারি) রাজধানীর জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান।
এসময় তিনি জানান, আগামী ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন স্বাস্থ্যকর্মীকে দিয়ে দেশে শুরু হতে যাচ্ছে করোনা টিকার প্রয়োগ। পরবর্তীতে আরও চারটি হাসপাতাল এবং আগামী ৮ ফেব্রুয়ারি সারাদেশে করোনার টিকা প্রয়োগ শুরু হতে যাচ্ছে। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে যুক্ত থেকে এ কর্মসূচির উদ্বোধন করবেন।
স্বাস্থ্য সচিব বলেন, ‘আগামী ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্বাস্থ্যকর্মীর সঙ্গে অন্যান্য পেশার মানুষও থাকবে। সেখানে আরও ২৪ জনসহ মোট ২৫ জনের একটি প্রতিনিধিত্বশীল গ্রুপ থাকবে। সেই তালিকায় চিকিৎসক, নার্স, মুক্তিযোদ্ধা, শিক্ষক, পুলিশ, সেনাবাহিনী, সাংবাদিকসহ অন্য পেশার মানুষ যুক্ত থাকবে।’
তিনি বলেন, ‘পরদিন ২৮ জানুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী জেনারেল হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েও টিকা প্রয়োগ শুরু হবে। এসব হাসপাতালের ৪০০ থেকে ৫০০ জন স্বাস্থ্যকর্মীদের দিয়েই এ কার্যক্রম শুরু হবে।’
টিকা গ্রহণকারীদের অন্তত একসপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে এবং পরে আগামী ৮ ফেব্রুয়ারি সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হবে বলেও জানান স্বাস্থ সচিব আব্দুল মান্নান।
আইনিউজে আরও পড়ুন-
দেশে করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু ২৭ জানুয়ারি
এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
মায়ের খাবারের জন্য ভিক্ষা করছে শিশু
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























