নিজস্ব প্রতিবেদক
সারাদেশে দ্বিতীয় দিনে টিকা নিলেন ৪৬৫০৯ জন
ভ্যাকসিনেশন কার্যক্রম
করোনার টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনে দেশে টিকা নিয়েছেন ৪৬ হাজার ৫০৯ জন। এদের মধ্যে ৩৫ হাজার ৮৪৩ পুরুষ এবং ১০ হাজার ৬৬৬ নারী রয়েছেন। রোববার টিকা নিয়েছিলেন ৩১ হাজার ১৬০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিতীয় দিন যারা টিকা নিয়েছে, তাদের মধ্যে ৯২ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। এদিকে টিকা পেতে সোমবার সন্ধ্যা পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ লাখ ১২ হাজার ৫ জন।
আরও পড়ুন: শুধু ৫৫ নয়, ৪০ বছর বয়সীরাও পাবেন করোনার টিকা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিভাগে ১২ হাজার ৮২২ জন, ময়মনসিংহে ২৩৯৪, চট্টগ্রামে ১০ হাজার ৪৮০, রাজশাহীতে ৫৬৪২, রংপুরে ৫৫০৩, খুলনায় ৪১৭০, বরিশালে ১৫৪৪ এবং সিলেট বিভাগে ৩৯৫৪ জন টিকা নিয়েছেন।
টিকাদান কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঢাকায় ২০৪টি এবং ঢাকার বাইরে ২ হাজার ১৯৬টি স্বাস্থ্যকর্মীর দল কাজ করছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, টিকা দেয়ার জন্য স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের নিয়ে মোট ৭ হাজার ৩৪৪টি দল প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি দল দৈনিক ১৫০ জনকে টিকাদান করতে পারবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























