ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৫, ১১ ফেব্রুয়ারি ২০২১

পঞ্চম দিনে সারাদেশে টিকা নিলেন ২ লাখ মানুষ

সংগৃহীত

সংগৃহীত

করোনার টিকাদান কার্যক্রমের পঞ্চম দিনে মোট ২ লাখ ৪ হাজার ৫৪০ জন টিকা নিয়েছেন।  ফলে সারাদেশে টিকা গ্রহীতার সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। এদিন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন ৮৬ জন।   

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে এদিন ১ লাখ ৪০ হাজার ১৫২ জন পুরুষ ও ৬৪ হাজার ৩৮৮ জন নারী করোনার টিকা নিয়েছেন।

আরও পড়ুন: বন্ধ হচ্ছে করোনা টিকার অন-স্পট নিবন্ধন

বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, ঢাকা বিভাগে ৫১ হাজার ১৫৯ জন, ময়মনসিংহ বিভাগে নয় হাজার ৩৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ হাজার ৮৬৯ জন, রাজশাহীতে ২৩ হাজার ১৮০ জন, রংপুর বিভাগে ১৯ হাজার ৩৮০ জন, খুলনা বিভাগে ২৩ হাজার ৪৭৯ জন, বরিশাল বিভাগে নয় হাজার ৩৯৭ জন এবং সিলেট বিভাগে ১৫ হাজার ৭৩৯ জন টিকা নেন।

গত ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি। সেই থেকে এখন পর্যন্ত ৫  লাখ ৪২ হাজার ৩০৯ জন। তাদের মধ্যে পুরুষ ৩ লাখ ৮৬ হাজার ৫৭৮ জন ও নারী ১ লাখ ৫৫ হাজার ৭৩১ জন। এ পর্যন্ত এইএফআই রিপোর্ট করেছেন ৩৬৩ জন। 

টিকাদান কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঢাকায় ২০৪টি এবং ঢাকার বাইরে ২ হাজার ১৯৬টি স্বাস্থ্যকর্মীর দল কাজ করছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, টিকা দেয়ার জন্য স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের নিয়ে মোট ৭ হাজার ৩৪৪টি দল প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি দল দৈনিক ১৫০ জনকে টিকাদান করতে পারবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়