ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৫, ১৫ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৪:৩১, ১৫ ফেব্রুয়ারি ২০২১

২২ ফেব্রুয়ারি আসছে করোনা টিকার দ্বিতীয় চালান

সেরাম ইনস্টিটিউটে তৈরি করোনা টিকা

সেরাম ইনস্টিটিউটে তৈরি করোনা টিকা

আগামী ২২ ফেব্রুয়ারি দেশে আসছে সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার দ্বিতীয় চালান। 

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এদিন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনিও টিকা নিয়েছেন।

পাপন জানান, ‘আগামী ২২ ফেব্রুয়ারি টিকার দ্বিতীয় চালান আসবে। এখন পর্যন্ত ৩০ লাখ টিকা আনার চিন্তাভাবনা চলছে। আমাদের চাহিদার ওপর টিকার সংখ্যা কম-বেশি হতে পারে। কারণ এখনও ৬০ লাখের বেশি টিকার মজুদ রয়েছে। টিকা নিয়ে কোনো সংকট হবে না।’

পাপন বলেন, ‘আমি শুরু থেকে বলে আসছি, এ টিকা হলো সবচেয়ে নিরাপদ টিকা। কার্যকারিতা আছে তবে সবচেয়ে বড় গুন হলো এ টিকা নিরাপদ।’

এর আগে গত ২০ জানুয়ারি ভারত সরকারের উপহার হিসেবে থেকে ২০ লাখ ডোজ দেশে আসে। পরবর্তীতে ২৫ জানুয়ারি দেশে আসে কেনা টিকার ৫০ লাখ ডোজের প্রথম চালান। 

গত ৭ ফেব্রুয়ারি দেশে একযোগে শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি। এরই মধ্যে ৯ লাখের বেশি মানুষকে এই কার্যক্রমের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: দেশে টিকাগ্রহীতার সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়